এভার কেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া

এভার কেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালটিতে গেলে, চিকিৎসকরা তাকে ভর্তী হওয়ার পরামর্শ দেন।

বুধবার মধ্যরাত ১ টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার  জানান, বাসভবন ফিরোজা থেকে রাত ১১ টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে রাত ১২ টা  ২০মিনিটে হাসপাতালে পৌঁছেন বেগম জিয়া।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin