‘ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী’—শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন সাইফ

‘ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী’—শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন সাইফ

এশিয়া কাপে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা কাটিয়ে ওঠা টাইগাররা শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে জমজমাট জয় পেয়েছে।

ইনিংসের শুরুতে তানজিদ তামিম শূন্য রানে আউট হলেও ওপেনার সাইফ আত্মবিশ্বাসী ছিলেন। ৪৫ বলে ঝোড়ো ৬১ রান করে ম্যাচের ভিত গড়ে দেন তিনি। এখন আসরের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ।

সাইফ বলেন, ‘অবশ্যই আমরা ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগেই সবাই বিশ্বাস করেছিল আমরা ফাইনাল খেলব। তবে ধাপে ধাপে এগোতে হবে। আপাতত মনোযোগ ভারতের বিপক্ষে পরের ম্যাচে। ’

তিনি আরও যোগ করেন, ‘তানজিদ আউট হওয়ার পর আমার আর লিটন কুমার দাসের পরিকল্পনা ছিল কাউন্টার-অ্যাটাক করার। লিটন ভাই দারুণভাবে গাইড করেছেন। পাওয়ার প্লেতে সুযোগ কাজে লাগানোই ছিল আমাদের মূল লক্ষ্য। ’

লিটন ২৩ রান করে ফিরে গেলে চাপ বাড়ে। তবে সাইফ-হৃদয়ের ৫৪ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। শ্রীলঙ্কার বোলার নুয়ান তুশারা, দুশমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার নিয়ন্ত্রিত বোলিং সত্ত্বেও টাইগাররা এগিয়ে থাকে রান রেটে।

মোস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। সাইফ বলেন, ‘মুস্তাফিজ ভাই বিশ্বমানের বোলার। তিনি সবসময়ই দলের সংকটে দায়িত্ব নেন এবং ডেলিভার করেন। আজও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছেন। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin