ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  পুলিশ জানিয়েছে, গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহী একটি মোটরসাইকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুজন পালিয়ে যায়। এসময় একজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

jwARI.fetch( $( "#ari-image-jw68ec06362db70" ) );

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। রাজাবাজার এলাকায় এসে তাদের আটক করলে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত ঘটনাস্থলে থেকে আরিফ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি ইমাউল হক বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin