ফায়ারফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ফায়ারফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় ফায়ারফাইটার শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাশাপাশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চার জন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফায়ারফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।’

উল্লেখ্য, শামীম আহমেদ গতকাল সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে শতভাগ দগ্ধ হন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

এখনও চিকিৎসাধীন দগ্ধরা হলেন—ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ারফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin