ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না কনফিউশন আছে: নাসীরুদ্দীন

ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না কনফিউশন আছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না, সেটা নিয়ে স্টিল কনফিউশন (এখনো বিভ্রান্তি) আছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সংস্কার যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি তো বলেছিলাম যে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না, সেটা নিয়ে স্টিল কনফিউশন আছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না... সরকার অনেক ইনসিস্ট করছে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে। কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগাল যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই।

তিনি আরও বলেন, আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং দ্রুতগতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে, জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না—এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে। আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আলেমদের পক্ষে, তরুণদের পক্ষে। তো তিনটা জিনিস বিপক্ষে, তিনটা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু-বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন... সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্ট হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে, সবার একটা সম্মিলিত রূপ। নতুন একটি বাংলাদেশের স্বপ্নে আমরা যাচ্ছি।

ইইউডি/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin