ফেডারেশন কাপ: কঠিন গ্রুপে মোহামেডান-বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপ: কঠিন গ্রুপে মোহামেডান-বসুন্ধরা কিংস

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে ‘বি’ গ্রুপে পড়েছে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ।

আজ (শনিবার) বিকেলে বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের রানার্সআপ আবাহনীর সাথে পড়েছে রহমতগঞ্জ, ব্রাদার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডি।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল খেলবে কোয়ালিফায়ার্স। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে কোয়ালিফায়ার্স-১ ম্যাচ। জয়ী দল উঠে যাবে ফাইনালে। এলিমিনেটর খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স-২ এ এলিমিনেটর ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফাইয়ার্স-১ এ পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে।

আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপ শুরুর ৩দিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

আরআই/আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin