ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

বাংলাদেশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ২০২৫–২৬ মৌসুম শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত ড্র’তে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া গেছে—কারণ একই গ্রুপে পড়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বর্তমান ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন মোহামেডানের লড়াই ঘিরে নতুন মাত্রা পেয়েছে এবারের আসর।

গ্রুপ বিভাজন

গ্রুপ ‘বি’: বসুন্ধরা কিংস, মোহামেডান এসসি, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি, আরামবাগ ক্রীড়া সংঘ। গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব, পিডব্লিউডি।

১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে পরবর্তী পর্বে। গ্রুপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে কোয়ালিফায়ার-১ এ। বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠবে।

পরাজিত দল সুযোগ পাবে কোয়ালিফায়ার-২ এ, যেখানে তারা মুখোমুখি হবে গ্রুপ রানার্সআপদের মধ্যকার ম্যাচের জয়ীর সঙ্গে। সেই ম্যাচের বিজয়ী দলও খেলবে ফাইনাল।

গতবার ময়মনসিংহে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। এবার তারা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। অন্যদিকে, বিপিএল চ্যাম্পিয়ন হয়ে আসর শুরু করতে যাওয়া মোহামেডানও চাইবে ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য বিস্তার করতে।

আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। এবার একসঙ্গে চলবে দুই প্রতিযোগিতা— শুক্রবার ও শনিবার হবে বিপিএল ম্যাচ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচ।

নতুন মৌসুমে মোট পাঁচটি ঘরোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফেডারেশন কাপের পর আসবে সুপার কাপ, আর মৌসুমের শেষ দিকে হবে স্বাধীনতা কাপ—যেখানে খেলবেন কেবল স্থানীয় ফুটবলাররা।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin