ফেলনা প্লাস্টিকের বিনিময়ে চিকিৎসাসেবা দিলেন মেয়র শাহাদাত

ফেলনা প্লাস্টিকের বিনিময়ে চিকিৎসাসেবা দিলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম: ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চসিক মেয়র ডা. শাহাদাতসহ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা নিয়েছেন প্লাস্টিক সংগ্রহকারীরা। অনেকে আবার প্লাস্টিকের বিনিময়ে পেয়েছেন সংসারের নিত্যপণ্য।

নগরকে জলাবদ্ধতামুক্ত করতে এমনই এক অভিনব কার্যক্রমের উদ্বোধন করেছেন মেয়র শাহাদাত হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) মাদারবাড়ী ওয়ার্ডে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যানন্দ ও চসিকের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ২ লাখ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল কর্মসূচি চালু হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নাগরিকদের পলিথিন ও প্লাস্টিক বর্জন করার আহবান জানান মেয়র। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এ পর্যন্ত ১ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করেছে। পরবর্তী ধাপে আরও ১ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার উদ্দেশ্যে চালু হয়েছে প্লাস্টিক রিটার্ন শপ। নতুন এ কর্মসূচিতে পলিথিনসহ সব ধরনের প্লাস্টিক নেওয়া হচ্ছে।

শুক্রবার সারাদিন ব্যতিক্রমী এ সুপারশপে ১ হাজার পরিবার প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য কিনেছেন। পাশাপাশি ৫০০ মানুষ প্লাস্টিক জমা দিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। জনসচেতনতা তৈরিতে সংগৃহীত প্লাস্টিক দিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতে একটি ভাস্কর্য প্রদর্শনী আয়োজন করা হবে যার মাধ্যমে ১০ লাখ পর্যটককে সচেতন করা হবে।

মেয়র বলেন, প্লাস্টিক আমাদের নগর পরিবেশের এক নম্বর শত্রু। এই শত্রুকে মোকাবেলার জন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। তাই নগরবাসীকে সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করতে, জনগণকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতে এবং তাদের মধ্যে প্লাস্টিক রিসাইকেলকে জনপ্রিয় করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সাথে নিয়ে আমরা এ বছর ৬ মাসব্যাপী প্লাস্টিক রিটার্ন শপ কর্মসূচি হাতে নিয়েছি যেটি স্বেচ্ছাশ্রমে পরিচালিত হবে।  

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন বলেন, একবিংশ শতাব্দীতে আমাদের অস্তিত্বের হুমকি হচ্ছে প্লাস্টিক। নদীমাতৃক এই দেশের প্রাণপ্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীকুল রক্ষা করা এখন সময়ের দাবি। এই পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত ও বাসযোগ্য রাখতে হলে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। এই প্রজেক্ট থেকে সংগৃহীত প্লাস্টিক শতভাগ রিসাইকেল করার জন্য দেশের স্বনামধন্য রিসাইকেল কোম্পানির সাথে চুক্তি হয়েছে। সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে জনসচেতনতা তৈরিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে নির্মাণ করা হবে প্লাস্টিকের ভাস্কর্য।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin