ফেনীতে বাস উল্টে নিহত ৩

ফেনীতে বাস উল্টে নিহত ৩

ফেনী: ফেনী-নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে তিনজন মারা গেছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগেই স্থানীয়রা বাসটি ও আহতদের উদ্ধার করেন।  

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজন মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।  

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন ফেনীর দাগনভূঞাঁ এলাকার খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০) ও দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)।   আহত অন্তত আটজনকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।  

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, মৃত্যু এবং গুরুতর আহতের খবর পেয়েছি। তবে এর সংখ্যা এখনো জানতে পারিনি। পুলিশ এনিয়ে কাজ করছে।  

স্থানীয়রা জানান, সুগন্ধা পরিবহনের বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে রাস্তার পাশে থাকা একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।  

এসএইচডি/এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin