ফেনীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফেনীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক যুবককে হত্যা করেছেন এলাকার লোকজন। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মনসুর আহমদ (৪০)। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের মুন্সিবাড়ির হোসেন আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, মনসুর আহমদকে মোটবী এলাকার একটি বাড়ি তাঁকে আটক করেন স্থানীয় লোকজন। তাঁর বিরুদ্ধে অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগ তোলা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে পিটুনিতে মনসুর গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যোগাযোগ করা হয়েছে। কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin