ফের স্বর্ণ-রুপার দামে রেকর্ড

ফের স্বর্ণ-রুপার দামে রেকর্ড

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম আবারও বাড়ানো হয়েছে।  যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এখন আবারও দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে দুই লাখ ছয় হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৭ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছয় হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ৪০৯ টাকা বাড়িয়ে দুই লাখ চার হাজার তিন টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২১৯ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়।

গত ৯ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২ লাখ ০৯ হাজার ১০১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৬৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৮২৮ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৪২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়।  

জিসিজি/এএটি

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin