ফিল্ডিংয়ে বাংলাদেশ, লিটনের অনুপস্থিতিতে নেতৃত্বে জাকের

ফিল্ডিংয়ে বাংলাদেশ, লিটনের অনুপস্থিতিতে নেতৃত্বে জাকের

এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো অপরাজিত এবং দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল জিতলেই নিশ্চিত করবে ফাইনালের টিকিট।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।  

বাংলাদেশ দলকে আজ নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই নামতে হয়েছে। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় টস করতে নামেন জাকের আলী। বাংলাদেশ দলের আজ চারটি পরিবর্তন এসেছে।  অধিনায়ক লিটনের সঙ্গে নেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।   

আর ভারত নামছে আগের একাদশ নিয়েই।

টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের বলেন, 'আমরা আগে বোলিং করতে চাই। অনুশীলনের সময় আমাদের একজন খেলোয়াড় (লিটন দাস) চোট পেয়েছেন, তাই দুর্ভাগ্যবশত তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। (অধিনায়ক হিসেবে খেলতে নেমে) আমি উচ্ছ্বসিত এবং এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। দল হিসেবে আমরা খুব ভালো খেলছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো মনে হচ্ছে। আমরা দলে চারটি পরিবর্তন এনেছি। '

অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, 'আমরা যা করছি তাতে খুশি। শেষ ৪-৫ ম্যাচে আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি এবং ব্যাটিং শুরু করতে পেরে আমরা খুশি। আমাদের শুধু ভালো জিনিসগুলো অনুসরণ করতে হবে, ফলাফল নিজে থেকেই আসবে। ছেলেরা নিজেদের কাজ করেছে, খেলায় এমনটিই স্বাভাবিক। '

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক/উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin