ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) পানির নিচে, পালম্পনের পশ্চিমে।

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, এ ভূমিকম্প স্থানীয়ভাবে সুনামি সৃষ্টি করতে পারে। একইসঙ্গে জরিপ মডেলগুলোতে দেখা যাচ্ছে, দুর্বল অবকাঠামো বা অপ্রতুল নকশায় নির্মিত ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

এ ঘটনায় এখনও হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সেবাদল পাঠিয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। তবে এর বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin