ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার উদ্দেশ্যে যাওয়া সহায়তা নৌবহরে (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) ইসরায়েলের হামলা ও আটকানোর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। কমপক্ষে ২১টি নৌকা ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় বলেছে, নৌকাগুলোতে থাকা যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার পূর্ণ দায়িত্ব ইসরায়েলের এবং এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য গাজায় ইসরায়েলের অমানবিক ও অবৈধ অবরোধ ভেঙে দেওয়া এবং ক্ষুধার নীতি ও গণহত্যার অবসান ঘটানো, যা আন্তর্জাতিক আইনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

ফিলিস্তিন আবারও মনে করিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিন দখলকে অবৈধ ঘোষণা করেছে। তাই ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই।

মন্ত্রণালয় অংশগ্রহণকারী সাহসী কর্মীদের প্রশংসা করে বলেছে, তাদের দৃঢ় সংকল্পই অবরোধ ভাঙা ও ইসরায়েলের গণহত্যার অবসান ঘটানোর প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin