ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে ইসরায়েল, আছে অনিশ্চয়তা

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে ইসরায়েল, আছে অনিশ্চয়তা

এবার ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের কারাগারে থাকা কিছু ফিলিস্তিনিকে নিয়ে একটি বাস ইতোমধ্যে গাজায় পৌঁছেছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তবে এখন পর্যন্ত কতজন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, তা জানা যায়নি। স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, জীবিত সব জিম্মিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

মুক্তি পাওয়া বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো জড়ো হয়েছে গাজার রামাল্লায়। তবে তাদের মধ্যে আগের মতো উৎসবের আমেজের বদলে এবার দেখা যাচ্ছে বিভ্রান্তি ও অনিশ্চয়তা। কারণ ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা আগের জিম্মি বিনিময় চুক্তিগুলোর সময়কার মতো উল্লাসপূর্ণ দৃশ্য এড়াতে চায়। এর আগে হামাসের পতাকা নাড়িয়ে বন্দিদের স্বাগত জানিয়েছিল বিপুল সংখ্যাক ফিলিস্তিনি।

রামাল্লায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর কড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বেইতুনিয়া সীমান্তপথ সম্পূর্ণ ফাঁকা ছিল।

এর বদলে পরিবারগুলোকে রামাল্লার কেন্দ্রস্থলের একটি স্বাগত হলে একত্র করা হয়েছে। অনেকে জানিয়েছেন, তাদের বলা হয়েছে যেন তারা পতাকা না নাড়ান, মিষ্টি বিতরণ না করেন, এমনকি অতিথিদের জন্য চেয়ারও না রাখেন।

এখনকার পরিবেশটি আর উৎসবের নয়, বরং বিভ্রান্তিতে ভরা। পরিবারগুলোর অভিযোগ, এই চুক্তি এত দ্রুত সম্পন্ন হওয়ায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা রাতভর একাধিকবার পরিবর্তন হয়েছে।

সকালে অপেক্ষমাণ অনেকেই জেনেছেন, তাদের আত্মীয়দের কেউ কেউ নিজ দেশে ফিরতে পারবেন না। কারণ তাদের অনেককেই বহিষ্কার করা হবে।

Comments

0 total

Be the first to comment.

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল? BanglaTribune | মধ্যপ্রাচ্য

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল?

ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে এখন বসবাস করছেন প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে এ ভূখণ্ডকে ভবিষ্...

Sep 22, 2025

More from this User

View all posts by admin