ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত পর্তুগালের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত পর্তুগালের

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জানানো হবে অনানুষ্ঠানিক স্বীকৃতি। এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন পর্তুগালের প্রধানমন্ত্রী।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ। সম্প্রতি এ তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশ।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin