ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় পশ্চিমাদের সাধুবাদ আরব দেশগুলোর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় পশ্চিমাদের সাধুবাদ আরব দেশগুলোর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে পশ্চিমা শক্তিধর দেশেগুলোর স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছে সৌদি আরব, কাতারসহ আরব দেশগুলো। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

এতে বলা হয়, আরব দেশ এবং সংস্থাগুলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালসহ পশ্চিমা দেশগুলোর এই আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে।

সৌদি আরব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলে, পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর সমর্থন ও অঙ্গিকারকে তুলে ধরেছে। সেইসাথে, জাতিসংঘের বৈধ প্রস্তাবের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নেয়ার জন্য দেশগুলোর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকৃতির প্রশংসা করে জানানো হয়, এটি অঞ্চলটিতে শান্তির সম্ভাবনা বৃদ্ধি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সেইসাথে, এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য অন্যান্য দেশকেও একইভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ারও আহ্বান জানানো হয়।

একই কথা বলে মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত আরেক দেশ ওমান। এক বিবৃতিতে দেশটি জানায়, দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ সময়, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ অধিকার নিশ্চিত করার জন্য আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

অপরদিকে, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ নিউইয়র্কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে বৈঠকের সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন। আর কাতার জানায়, পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তির সহায়ক হবে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin