ফিরতি লেগ খেলতে হংকংয়ের পথে বাংলাদেশ দল

ফিরতি লেগ খেলতে হংকংয়ের পথে বাংলাদেশ দল

এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগে অংশ নিতে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৪ সদস্যের বাংলাদেশ কনটিনজেন্ট ঢাকা ত্যাগ করে।

দলের ২৩ জন ফুটবলারসহ কোচিং স্টাফ ও কর্মকর্তারা একসঙ্গে রওনা হন। তাদের মধ্যে ফাহমিদুল হক খানিকটা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে শেষ মুহূর্তে ফ্লাইট ধরতে সক্ষম হন। দেশে ফেরার পর তার পাসপোর্ট ভিসার জন্য জমা দেওয়া হয়েছিল চীনা দূতাবাসে। যদিও দলের বাকি সদস্যদের ভিসা একদিন আগেই সম্পন্ন হয়, ফাহমিদুলের ভিসা প্রক্রিয়ায় সময় লেগে যায় কিছুটা বেশি। শুক্রবার ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় চীনা দূতাবাস তার পাসপোর্ট হস্তান্তর করে। বাফুফে কর্মকর্তারা সকাল সাড়ে ১১টায় পাসপোর্ট সংগ্রহ করে দুপুর ১২টার মধ্যেই বিমানবন্দরে পৌঁছে দেন, ফলে তিনি শেষ মুহূর্তে ফ্লাইট ধরতে পারেন।

এদিকে দলের তিন ফুটবলার হামজা চৌধুরী (ইংল্যান্ড), সামিত সোম (কানাডা) ও জায়ান আহমেদ (যুক্তরাষ্ট্র) নিজ নিজ দেশের পাসপোর্টধারী হওয়ায় তাদের ভিসার প্রয়োজন হয়নি। দলের সবাই ব্যাংককে যাত্রাবিরতির পর হংকং সময় রাত ১০টার দিকে পৌঁছাবে এবং শনিবার থেকেই অনুশীলন শুরু করবে।

১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লাল-সবুজের দল।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin