ফ্লাইট জটিলতার পর অবশেষে ঢাকায় হামজা চৌধুরী

ফ্লাইট জটিলতার পর অবশেষে ঢাকায় হামজা চৌধুরী

জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে আগেই। সোমবার ‎দুপুর ১২টায় ঢাকায় এসে জামাল ভূঁইয়াদের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় বিকালে এসে পৌঁছান জাতীয় দলের এই তারকা ফুটবলার। 

বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরে ঢাকায় আসেন। আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই  ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে। সেখানে খেলবেন হামজা।

গত ২৫ মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে। বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।‎‎গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হেরেছে হাভিয়ের কাবরেরার দলের। চলতি মাসে ভারতের বিপক্ষে হোম ম্যাচটি বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ। এরপর মার্চে সিঙ্গাপুরের মাঠে গিয়ে খেলতে হবে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin