ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল ঢুকে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। শুক্রবার (১১ অক্টোবর) রাত ২টার কিছু পরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, রাত ২টার পর শ্রীলঙ্কা থেকে আসা ফিস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করে। উড়োজাহাজে দুইশ’র বেশি যাত্রী ছিল। রানওয়ে থেকে আসার সময় ফ্লাইটটির চাকার ভেতরে হঠাৎ একটি শিয়াল ঢুকে যায়। পরে পাইলটের দক্ষতায় ফ্লাইট থামিয়ে শিয়ালটিকে বের করে রানওয়ে থেকে বে তে আনা হয়।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin