ফোন হারালেন গয়েশ্বর, সন্ধানদাতাকে ৫০০০ টাকা পুরস্কার ঘোষণা

ফোন হারালেন গয়েশ্বর, সন্ধানদাতাকে ৫০০০ টাকা পুরস্কার ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন। এর সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লালবাগে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন গয়েশ্বর। অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পর তিনি বুঝতে পারেন তার ফোনটি হারিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু হয়। তবে এটি হারিয়ে গেছে না কি কেউ চুরি করেছেন, তা পরিষ্কার হয়নি।

কিছুক্ষণ খোঁজার পরও পাওয়া না যাওয়ায় অনুষ্ঠানের মাইকে ঘোষণা করা হয়, কেউ ফোনটির সন্ধান দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

কেএইচ/একিউএফ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin