ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে বাংলাদেশি আলোকচিত্রীর ‘প্যারিসের ছবি’

ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে বাংলাদেশি আলোকচিত্রীর ‘প্যারিসের ছবি’

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি তরুণ আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনির তোলা ছবি নিয়ে প্রকাশিত হয়েছে ভ্রমণধর্মী একটি গ্রন্থ। চমকপ্রদ ব্যাপার হলো, ‘প্যারিসের ছবি’ নামের বইটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে উপহার দিয়েছেন তিনি। কারণ, প্যারিসের বিভিন্ন পর্যটন গন্তব্য নিয়েই সাজানো হয়েছে এই গ্রন্থ।

গত ২৯ অক্টোবর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে অবস্থিত ত্রোকাদেরো প্যালেসের মিউজি দ্যু লা ম্যারিন প্রাঙ্গণে ‘প্যারিসের ছবি’ গ্রন্থটি ইমানুয়েল ম্যাক্রোঁকে উপহার দেওয়া হয়। একই জায়গায় প্যারিসের মেয়র আন্নে ইদালগোর হাতে তুলে দেওয়া হয় বইটির আরেক কপি।

ফরিদ আহাম্মদ রনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্যারিসের ছবি’ বইটি উপহার দেওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে একটি ধন্যবাদজ্ঞাপন চিঠি পেয়েছেন তিনি।

প্রেসিডেন্টের চিফ অব স্টাফ এতে লিখেছেন, ‘ফরিদ আহাম্মদ, আপনার এই গ্রন্থের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপ্রধান আমাকে তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের দায়িত্ব দিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে এমন সৃষ্টিশীল কাজ চালিয়ে যেতে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।’

jwARI.fetch( $( "#ari-image-jw690b2ba644b87" ) );

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ বাজারে এনেছে চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’। এটি একইসঙ্গে বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকাশনার ইতিহাসে এটি বিরল ঘটনা। বিভিন্ন ভাষাভাষি ভ্রমণপ্রেমীদের জন্য এই গ্রন্থ হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।

ফরিদ আহাম্মদ রনি বলেন, “ফ্রান্সকে বলা হয় ছবির দেশ, কবিতার দেশ। এখানকার কবি-সাহিত্যিক, শিল্পী ও ভাস্করদের সৃষ্টিকর্মে সমৃদ্ধ হয়েছে বিশ্বসাহিত্য ও শিল্পকলার ভাণ্ডার। সেই ঐতিহ্যের রূপ, রঙ ও সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরতেই ‘প্যারিসের ছবি’র জন্ম। প্যারিসকে বলা হয় প্রেম, কবিতা ও শিল্পের শহর। শহরটির মায়া, আলো, ইতিহাস ও সৌন্দর্যের মেলবন্ধন ঘটাতে এই চিত্রগ্রন্থ সাজিয়েছি।”

আইফেল টাওয়ারের দীপ্তি থেকে শুরু করে লুভর জাদুঘরের মহিমা, পরিপাটী পথের শিল্পকলা থেকে বিখ্যাত ফরাসি ভাস্কর্যের নান্দনিকতা– সবকিছুই ক্যামেরাবন্দি করেছেন ফরিদ আহাম্মদ রনি। তার চোখ দিয়ে ‘প্যারিসের ছবি’তে স্থান পেয়েছে শহরটির মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী, নন্দিত ভাস্কর্য, শিল্প-সংস্কৃতি ও জীবনধারাসহ বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য। সব মিলিয়ে এটাকে বলা যায়, ফরাসি সংস্কৃতি ও সৌন্দর্যের এক ভিজ্যুয়াল ডায়েরি।

রনির আশা, ‘প্যারিসের ছবি’ প্যারিসকে নতুনভাবে চিনতে সহায়তা করবে। প্যারিস ভ্রমণে যাওয়া পর্যটকদের সহায়ক হিসেবে কাজ করবে বইটি।

সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় ‘প্যারিসের ছবি’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে এই গ্রন্থ প্রকাশে সার্বিক সহযোগিতার জন্য অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি।

ভ্রমণপ্রেমী, শিল্পানুরাগী ও সংস্কৃতিমনা মানুষকে ‘প্যারিসের ছবি’ সংগ্রহে রাখার আহ্বান জানিয়েছেন আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনি। অন্যপ্রকাশের তথ্যানুযায়ী, বইটি বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin