ফ্রেশ এলপি গ্যাসের রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার ‘অগ্রযাত্রা’

ফ্রেশ এলপি গ্যাসের রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার ‘অগ্রযাত্রা’

সম্প্রতি ফ্রেশ এলপি গ্যাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রিটেইলার কনফারেন্স ও সেফটি সেমিনার ‘অগ্রযাত্রা’। ইতোমধ্যেই দেশের তিনটি জেলায় এ আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সেমিনারে এলপি গ্যাসের নিরাপদ ও কার্যকর ডিস্ট্রিবিউশন ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কক্সবাজার, রাজশাহী ও রংপুরে ইতোমধ্যেই এ আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সেশনে ১৫০ জনেরও বেশি রিটেইলার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে রিটেইলাররা নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হন এবং গ্রাহক পর্যায়ে সেবার মানোন্নয়নে অনুপ্রাণিত হতে পারেন।

ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা বলেন, ফ্রেশ এলপি গ্যাস বিশ্বাস করে, সঠিক গুণগত মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি, ভোক্তা ও ট্রেড চ্যানেলের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলাই ব্যবসার প্রকৃত ভিত্তি। এ কারণেই রিটেইলারদের সঙ্গে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ, টেকসই ও সফল ব্যবসায়িক পথচলা নিশ্চিত হবে।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin