ফরিদপুর জেলা যুবদলের সভাপতি-সম্পাদককে শোকজ

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি-সম্পাদককে শোকজ

গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনে শৈথিল্য এবং জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বাংলানিউজকে বলেন, ‘দলের প্রতি আমার আস্থা, ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। দল যে সিদ্ধান্ত নিয়েছে এর প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিষয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে ব্যাখ্যা দেব। এর বেশি আপাতত এখন কিছু বলতে চাচ্ছি না। ’

প্রসঙ্গত, শোকজের ঠিক একদিন আগে গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়িবহরে স্থানীয় যুবদল নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে।  

এই হামলায় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পরপরই জেলা যুবদলের শীর্ষ দুই নেতাকে শোকজ করা হলো।

আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin