‎ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

‎ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর: ‎ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়। ‎ ‎এজাহার সূত্রে জানা গেছে, নিহত ওই নারী নাম মোসা. দিলরুবা বেগম (২০)। বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার দেউল মথুরাপুর গ্রামে। তার বাবা‌ মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ৬ আগস্ট মধুখালী থানায় এ মামলা দায়ের করেন। ‎ মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে আমার মেয়েকে মধুখালী উপজেলার উলুহাট গ্রামে  স্বামীর পরিবারের লোকজন এক লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে হত্যা করে। ওই বাড়িতে গিয়ে বারান্দায় আমার মেয়ের লাশ দেখতে পেয়ে আমরা বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ‎ ‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। সব আলামত ও সাক্ষীদের জবানবন্দিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।  

তিনি বলেন, এ মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে যৌতুক লোভী মানুষের জন্য, যারা যৌতুক না পেয়ে নিজের স্ত্রীকে হত্যা করে।

আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin