ফটিকছড়িতে বেপরোয়া চোর চক্র, দুই দিনে ৫ চুরি

ফটিকছড়িতে বেপরোয়া চোর চক্র, দুই দিনে ৫ চুরি

চট্টগ্রাম: ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্ক।

সূত্র জানায়, বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোশালী সিকদার বাড়িতে এক চুরির ঘটনা ঘটে।

ব্যাংকার শাহাদাত হোসেন শামীমের বাড়িতে রাতে দুর্বৃত্তরা প্রবেশ করে ঘরের দরজা-জানালা ভেঙে মূল্যবান জিনিসপত্রসহ ফ্রিজ খুলে ভেতরে থাকা মাছ, মাংস পর্যন্ত নিয়ে যায়।

আগের দিন রাতে ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রহমত আলী হাজির বাড়ি এলাকার এবাদতখানায় দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যায়।

অন্যদিকে একই রাতে ওই এলাকার বাঘমারা জিলানী জামে মসজিদের দানবাক্সও ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এছাড়া একই এলাকার প্রবাসী হাবীবুল্লাহ কালুর বাড়ির উঠান থেকে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা। পরদিন সকালে বিষয়টি টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা হতভম্ব হয়ে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল কমে যাওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অপরাধ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, সম্প্রতি ফটিকছড়িতে চুরি-ছিনতাইয়ের ঘটনাগুলো কিছুটা বেড়েছে, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যে বেশ কয়েকজন চোরকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত কাজ করছে এবং ঘটনাগুলো প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় টহল আরও জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, জনগণকেও সচেতন হতে হবে। চুরি-ডাকাতি রোধে সবাইকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin