ফটিকছড়িতে বিএনপির ঐক্যের বার্তা: ৫ হেভিওয়েট প্রার্থীর সঙ্গে বৈঠক

ফটিকছড়িতে বিএনপির ঐক্যের বার্তা: ৫ হেভিওয়েট প্রার্থীর সঙ্গে বৈঠক

চট্টগ্রাম: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী পাঁচ হেভিওয়েট নেতা বৈঠক করেছেন।

এ বৈঠকে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বৈঠককে ফটিকছড়ির বিএনপিতে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

আলোচনায় জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, মনোনয়ন কার হাতে যাবে, সেটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে আমরা চাই, সবাই মিলে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নির্বাচন সামনে রেখে কোনো বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাহউদ্দিন।

বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বৈঠকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। এছাড়াও বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। দলের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত।

বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, ফটিকছড়িতে ধানের শীষকে জেতানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর বলেন, বৈঠকে আলোচনা হয় কেন্দ্র থেকে দলীয় নমিনেশন একজনকে দেয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আমরা সবাই ঐক্যমত পোষণ করি।

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাহউদ্দিন বলেন, আমরা এক, ঐক্যবদ্ধ আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক  দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব।

ফটিকছড়ির বিএনপিতে আসন্ন নির্বাচনকে ঘিরে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin