ফটিকছড়িতে গাছে ঝুলছিল যুবকের লাশ

ফটিকছড়িতে গাছে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম: ফটিকছড়িতে আকাশমণি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিমান চত্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তার নাম মো. ইমন (২৭)। তিনি ওই এলাকার ফকির আহমদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর আর ফিরেনি। পরদিন সকালে স্থানীয় এক কৃষক হালদা নদীর তীরে আকাশমণি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ইমন কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালাতো। তার স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin