‘ফটিকছড়িতে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজিতে লিপ্ত’

‘ফটিকছড়িতে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজিতে লিপ্ত’

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়িতে চাঁদাবাজি চলছে। একটি গুপ্ত সংগঠনের ক্যাডার ও নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি পৌরসভায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফটিকছড়িতে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত নয়। কেউ যদি চাঁদাবাজি-দখলবাজিতে বিএনপির কেউ জড়িত তাহলে আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা কররো।  

সরওয়ার আলমগীর আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ চাঁদাবাজিসহ অপকর্মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেবে দল। এরমধ্যে তার প্রমাণও মিলেছে। নানা অপরাধে ৪ হাজার নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বিএনপি কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না।

এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন। এ সময় জেলা-উপজেলা ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin