ফটিকছড়িতে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

ফটিকছড়িতে শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পে এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে।  

এ ঘটনায় জানে আলম (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধর্ষণের চেষ্টার এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জানে আলম উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত বদু মিয়ার ছেলে।

জানা গেছে, উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকায় থাকতো শিশুটি। তাদের পাশের একটি ঘরে থাকতেন জানে আলম। আগে থেকেই শিশুটিকে জানে আলম নানাভাবে বিরক্ত করত। মঙ্গলবার বিকেলে শিশুটির মা-বাবা ঘরে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে জানে আলম। পরে শিশুটি তার বাবা-মাকে জানালে রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, মামলা দায়েরের পর বুধবার (আজ) সকালে জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin