ফুল কিংবা পাতা, কিছুই যাবে না ফেলা...

ফুল কিংবা পাতা, কিছুই যাবে না ফেলা...

পালং, পুই, লাই পাতা, কুমড়ো ফুল দিয়ে মজাদার বড়া তৈরি করে প্রতি বেলার খাবারের সঙ্গে রাখলে দেখবেন খাবারের স্বাদ বেড়ে যাবে।

কুমড়ো ফুলের বড়া খুবই জনপ্রিয়, হালকা ও খাস্তা একধরনের ভাজা। কীভাবে বানাবেন? খুব সহজ-

উপকরণ

কুমড়ো ফুলবেসন (ছোলার ডাল গুঁড়ো)চালের গুঁড়ো (খাস্তা করার জন্য)লবণ স্বাদমতোহলুদ গুঁড়ো সামান্যমরিচ গুঁড়ো বা কাঁচামরিচ কুচি স্বাদমতোএকটু ঝাল–আদা বাটা (ঐচ্ছিক)তেল ভাজার জন্য

প্রণালি

কুমড়ো ফুলগুলো খুব সাবধানে ধুয়ে নিন। ভেতরের শক্ত অংশ ও পুংকেশর আলতো করে ফেলে দিন। একটি বাটিতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো/কাঁচামরিচ সব মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার বানান (বড়া ডুবিয়ে ভাজার মতো)। কড়াইয়ে তেল গরম করুন। প্রতিটি ফুল ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পাশ সোনালি ও খাস্তা হওয়া পর্যন্ত ভাজুন। টিস্যু পেপারে তুলে তেল ঝরিয়ে নিন।

পুইশাকের বড়া খুবই সহজ, মুচমুচে আর ভাতের সঙ্গে চমৎকার লাগে-

উপকরণ

পুইশাক (পাতা ও নরম ডাঁটা)পেঁয়াজ কুচিকাঁচা মরিচ কুচিরসুন বাটা (ঐচ্ছিক)বেসনচালের গুঁড়ো (বড়া খাস্তা করবে)লবণ স্বাদমতোহলুদ গুঁড়ো সামান্যতেল ভাজার জন্য

পুইশাক ভালোভাবে ধুয়ে কুচি করে নিন। পানি যেন না থাকে। একটি বড় বাটিতে শাক, পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ, হলুদ সব মিশিয়ে নিন। এরপর বেসন ও চালের গুঁড়ো দিন। হাত দিয়ে মিশিয়ে দেখুন। কড়াইয়ে তেল গরম করুন। হাত বা চামচ দিয়ে ছোট ছোট বড়া আকারে তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পাশ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। টিস্যুতে তুলে তেল ঝরিয়ে নিন।

লাউপাতার বড়া খুবই মজাদার ও গ্রামীণ স্বাদের একটি পদ। এটা বেসন দিয়ে না করে ডালটা বেটে নিয়ে করতে হবে-

উপকরণ

লাউপাতা (নরম ও টাটকা)চালের গুঁড়োডাল বাটা (মসুর/মুগ)শুকনো মরিচ গুড়োহলুদ গুঁড়ো সামান্যলবণ পরিমাণমতোতেল ভাজার জন্য

লাউপাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে চালের গুঁড়ো, ডাল বাটা, মরিচ গুড়ো, হলুদ ও লবণ মেশান। অল্প পানি দিয়ে ঘন একটি পেস্ট তৈরি করুন। প্রতিটি লাউ পাতায় মিশ্রণটি লাগিয়ে পাতাগুলো ভাঁজ করে নিন। কড়াইয়ে তেল গরম করে মধ্যম আঁচে একে একে বড়াগুলো ভাজুন। দু’পাশ সোনালি হয়ে এলে নামিয়ে টিস্যুতে তুলে নিন।

পরিবেশন

তিন রকমের বড়া গরম গরম ভাত, ভর্তা বা চাটনির সঙ্গে দারুণ লাগে। গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাতের সঙ্গে বা শুধু নাস্তা হিসেবেও দারুণ লাগে। চাইলে হালকা চাটনি বা কাঁচা মরিচ ভর্তার সঙ্গে পরিবেশন করতে পারেন।

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin