ফুটবল-আর্চারিতে ঢাকা স্টেডিয়াম নিয়ে ‘লড়াই’, কী বলছেন ক্রীড়া উপদেষ্টা  

ফুটবল-আর্চারিতে ঢাকা স্টেডিয়াম নিয়ে ‘লড়াই’, কী বলছেন ক্রীড়া উপদেষ্টা  

হঠাৎ করে আর্চারি ও ফুটবলের মধ্যে ঢাকার জাতীয় স্টেডিয়াম নিয়ে ‘লড়াই’ শুরু হয়েছে। ৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে। আবার ১৩ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ও ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ রয়েছে। এ নিয়ে দুই ফেডারেশনের মধ্যে বাদানুবাদ চলছে।  তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চান জাতীয় স্টেডিয়ামে ফুটবলই হোক।

শনিবার বিকালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সরকারের উপদেষ্টাগণ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা একটা প্রীতি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আর্চারি ও ফুটবলের ভেন্যু জটিলতা নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা কমলাপুর স্টেডিয়াম কিংবা আর্মি স্টেডিয়ামে করবো। ঐ সময় এখানে ফুটবল ম্যাচ রয়েছে। আর্চারি অন্য কোনও জায়গায় হবে।’

jwARI.fetch( $( "#ari-image-jw68fce39bb630c" ) ); এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় ৩০ টির বেশি দেশ আসবে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা মিলিয়ে সংখ্যা চারশ’র বেশি। আগে থেকে ঠিক করা ভেন্যু বদল হলে কেমন হবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ‘এখানে হলে বেস্ট হতো। এখানে পারছি না ফুটবলের জন্য, এখন ফুটবলের প্রতি প্রায়োরিটি রয়েছে। ভারত ও গ্রানাডার (হবে আফগানিস্তান) ম্যাচ  খুব কাছাকাছি সময়ে। ওই কারণে আমরা দুঃখজনকভাবে পারছি না এখানে করতে। সুবিধাজনক ও বেস্ট পসিবল প্লেসেই আর্চারি আয়োজন করবো।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেছেন, ‘আমরা আপনাদের মাধ্যমেই জানলাম এই বিষয়টি। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনও নির্দেশনা পাইনি। তবে এশিয়ান আর্চারি টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামের জন্য আয়োজন উপযোগী নয়। আর্মি স্টেডিয়ামে এটা আয়োজন সম্ভব। কিন্তু ৮-১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি অনুষ্ঠিত হবে এটা সবাই অবগত। এই মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আমাদের পক্ষে কঠিন।’ 

আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এশিয়ান আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। জাতীয় ক্রীড়া পরিষদ ও উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের অনুরোধ অন্তত ১২ নভেম্বর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেন আমরা জাতীয় স্টেডিয়ামে খেলতে পারি। ১৩-১৪ দুই দিন আমরা অন্যত্র খেললাম সেটা সমস্যা হবে না। একেবারে ভেন্যু বদল হলে সেটা বাংলাদেশের জন্য খানিকটা ইমেজ সংকটের। চীন এশিয়ান আর্চারি আয়োজনে আগ্রহী ছিল। ভোটাভুটিতে বাংলাদেশ চীনকে হারিয়ে স্বাগতিক হয়েছে। এখন যদি ভেন্যু পরিবর্তন হয় সেটা ফেডারেশন প্রশ্নের মধ্যে পড়বে।’

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin