‘ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে পিআর ছাড়া বিকল্প নেই’

‘ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে পিআর ছাড়া বিকল্প নেই’

চট্টগ্রাম: মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, দেশে ফ্যাসিবাদী পলাতক ফ্যাসিস্ট দোসরদেরকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। দেশের মুক্তিগামী ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।

বুধবার (৮ অক্টোবর) লালখান বাজার ওয়ার্ড জামায়াতের উদ্যোগে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেসে আগামী ১০ অক্টোবর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালখান বাজার ওয়ার্ড এমারতের আমির মাওলানা আবু রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, ও সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মো. শরীফ উদ্দিন প্রমুখ।  

পাঁচলাইশ থানা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ:

জামায়াতের মহানগরেরর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ভোটচুরি, কালো টাকার ছড়াছড়ি, সন্ত্রসী, হানাহানি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে।

পাচঁলাইশ থানা জামায়াতের আমির ইন্জিনিয়ার  মাহবুবুল হাছান রুমীর সভাপতিত্বে ও ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমির তাওহীদ আজাদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমির কাজী আব্বাস আলী, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফ হোসাইন, আজিজুল হক, প্রশাসনিক ওয়ার্ডের সেক্রেটারি ইসমাইল হোসেন এবং শহীদুল্লাহ তালুকদার প্রমুখ।

চকবাজার থানা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ:

জামায়াতের চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহানগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক, এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, থানা কর্মপরিষদ সদস্য, মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল প্রমুখ।  

কোতোয়ালী থানার গণসংযোগ ও লিফলেট বিতরণ:

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই জাতীয় সনদ সহ ৫ দফা দারি আদায়ের লক্ষ্যে ৩৫নং বক্সীর হাট  ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও গলিতে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ শেষে বক্সীরহাট ওয়ার্ড আমির সাইয়েদ মুহাম্মদ আলীর সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আমির ও মহানগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড নায়বে আমির ফজলুল হক, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য সায়েদুল হক, ওসমান আলী এবং শ্রমিক নেতা খোরশেদ আলম প্রমুখ।

চান্দগাঁও থানা জামায়াতে গণসংযোগ ও লিফলেট বিতরণ:

জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪নং চান্দগাঁও ওয়ার্ডের উদ্যেগে আয়োজিত গনসংযোগ ও মিছিল  অনুষ্ঠিত হয়।  

ওয়ার্ড আমির মো. ওমর গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানার আমির মো. ইসমাইল, প্রধান বক্তা চট্টগ্রাম-৮ আসনের সংসদ। সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, চান্দগাঁও থানার কর্মপরিষদ সদস্য আব্দুল কাদের পাটোয়ারী, আব্দুল আজিজ মো. শোয়াইব, ওয়ার্ড সাংগঠনিক সেক্রেটারি রকিবুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৈধুরী তিতু প্রমূখ।  

এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল আহাদ, মাওলানা আলমগীর হোসাইন, জসিম উদ্দিন মানিক, আব্দুর রহিম, নুরুল আবছার, হাফেজ রফিক, ইলিয়াছ হানিফ, খোরশেদ আহমদ, খলিলুর রহমান প্রমুখ।  

বিই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin