গাছের সাথে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

গাছের সাথে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

মাগুরা: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা রামনগর হাইওয়ের সামনে গাছের সাথে ধাক্কা লেগে মনু মিয়া (২৫) নামে ট্রাকের একজন হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজী ছেলে।  

স্থানীয়রা জানিয়েছেন, শালিখার শতখালী এলাকা থেকে ফ্লাইউডবোঝাই একটি ট্রাক ভোররাতে রামনগর হাইওয়ে পুলিশ অফিসের সামনে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে হেলপার নিহত হন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, চালক ঘুম চোখে ট্রাকটি চালাচ্ছিলেন। সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

রামনগর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর কবি জানান, মরদেহটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফ্লাইউড বোঝায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin