গাইবান্ধা-বামনডাঙ্গা স্টেশনে আটকা ৪ ট্রেন, যাত্রীদের চরম দুর্ভোগ

গাইবান্ধা-বামনডাঙ্গা স্টেশনে আটকা ৪ ট্রেন, যাত্রীদের চরম দুর্ভোগ

গাইবান্ধা করেসপনডেন্ট:

রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর অঞ্চলের আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে গাইবান্ধা ও বামনডাঙ্গা রেলস্টেশনে আটকা পড়ে রয়েছে চারটি ট্রেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে।

এদিকে, গাইবান্ধা স্টেশনে আটকে আছে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেসটি বনগ্রাম হয়ে সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা পৌঁছায়। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌঁছে ঢাকা থেকে আসা রংপুর এক্সপ্রেস।

অন্যদিকে বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে আছে করতোয়া এক্সপ্রেস ও দোলনচাপা এক্সপ্রেস। দুপুর ১২টা ৪০ মিনিটে করতোয়া এক্সপ্রেস এবং দুপুর ২টা ৩৬ মিনিটে সান্তাহার থেকে ছাড়ার পর দিনাজপুরগামী দোলনচাপা এক্সপ্রেস বামনডাঙ্গায় এসে আটকে যায়। এতে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে থাকেন যাত্রীরা এবং পড়েন চরম দুর্ভোগে। সন্ধ্যার পরও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় অনেকে বিকল্প যানবাহনে গন্তব্যের পথে রওনা দেন।

বর্তমানে আটকে থাকা ট্রেনগুলোর অধিকাংশ বগি ফাঁকা দেখা গেছে। অনেক যাত্রী স্টেশনে কিংবা বিশ্রামাগারে বসে অপেক্ষা করছেন, কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইউল মিয়া বলেন, করতোয়া ও দোলনচাপা এক্সপ্রেস স্টেশনে পৌঁছার পর থেকেই আটকে আছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন। তবে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin