গাইবান্ধার তুলসীঘাটে বাসের ধাক্কায় ট্রাকশ্রমিক নিহত

গাইবান্ধার তুলসীঘাটে বাসের ধাক্কায় ট্রাকশ্রমিক নিহত

গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক ট্রাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী কাজী লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান এবং গুরুতর আহত হন আরও তিন জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়া সেই যুবক কারাগারে BanglaTribune | রংপুর বিভাগ

এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়া সেই যুবক কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে যাওয়া অভিযু...

Oct 05, 2025

More from this User

View all posts by admin