গাইবান্ধায় স্ত্রী হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে পালানো স্বামী গ্রেফতার

গাইবান্ধায় স্ত্রী হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে পালানো স্বামী গ্রেফতার

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী শিউলী বেগমকে (৩৫) গলা কেটে হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে পালানো স্বামী ফরিদ উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ফরিদ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ সময়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গতকাল রাত ৮টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত শিউলী বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়ার মেয়ে। তিনি ফরিদের দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের একমাত্র ছেলে সন্তানের বয়স ৮ বছর। এছাড়া ফরিদের প্রথম স্ত্রীর পক্ষেও দুটি সন্তান রয়েছে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin