গাজা ইস্যু: মিসরে ট্রাম্প-সিসির সভাপতিত্বে ঐতিহাসিক শান্তি সম্মেলন সোমবার

গাজা ইস্যু: মিসরে ট্রাম্প-সিসির সভাপতিত্বে ঐতিহাসিক শান্তি সম্মেলন সোমবার

গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিসরে এক টেবিলে বসছেন বিশ্বনেতারা। এ বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন।

সোমবার (১৩ অক্টোবর) দেশটির পর্যটন শহর শারম আল-শেখে হতে যাওয়া এই ঐতিহাসিক সম্মেলনে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

গাজায় স্থায়ীভাবে যুদ্ধ শেষের লক্ষ্যে কোনো ঘোষণাপত্র আসতে পারে সেখানে। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর মতো প্রভাবশালী নেতারা থাকবেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাবেন কী না নিশ্চিত নয়। হামাসের তরফ থেকে কারা যোগ দেবেন তাও স্পষ্ট নয়।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin