গাজা অভিমুখে আটক শহিদুল আলমের মুক্তিতে সরকারের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

গাজা অভিমুখে আটক শহিদুল আলমের মুক্তিতে সরকারের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

ঢাকা: গাজা অভিমুখী কনশাস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক ও খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি লেখেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে—যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।  

আন্তর্জাতিক মহলে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মীরা শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসবিডব্লিউ/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin