গাজা সিটিতে এক দিনে নিহত ৪৯, বাস্তুচ্যুত ৬ হাজার

গাজা সিটিতে এক দিনে নিহত ৪৯, বাস্তুচ্যুত ৬ হাজার

ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে হামলা বাড়িয়েছে। তারা পরিকল্পিতভাবে ভবন ধ্বংস করছে।

শনিবার পুরো গাজা উপত্যকায় নিহত দাঁড়ায় ৬২ জনে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, টানা বোমাবর্ষণে গাজা সিটিতে আরও ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির বাসিন্দারা এখন টানা অবরোধ ও বোমাবর্ষণের কারণে ভয়াবহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি বাহিনী বেশ দ্রুতই গাজা সিটিতে হামলা চালাচ্ছে, যেন শহরটি খালি করা যায়। সেখানে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে লোকজনকে পালাতে বলা হয়েছে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় বোমা ফেলছে।  বেশির ভাগ সময়ই মানুষকে নিরাপদে সরে যেতে যথেষ্ট সময় দিচ্ছে না।

তিনি বলেন, বাস্তুচ্যুতদের এখন শহরের পশ্চিমাংশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে অনেকে থেকে যাচ্ছেন, কিংবা দক্ষিণে যাওয়ার চেষ্টা করেও গাজা সিটিতে ফিরে আসছেন।

আল-শিফা হাসপাতালের প্রধান মুহাম্মদ আবু সালমিয়া জানান, বাসিন্দারা গাজা সিটির পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, তবে অল্প কিছু মানুষই দক্ষিণে পৌঁছাতে পেরেছেন।  

তিনি বলেন, যারা দক্ষিণে যেতে পারছেন, তারাও কোনো আশ্রয় পাচ্ছেন না, কারণ আল-মাওয়াসি এলাকা পুরোপুরি ভর্তি এবং দেইর আল-বালাহও উপচে পড়ছে। ” ফলে অনেকে আশ্রয় বা মৌলিক সেবা না পেয়ে গাজা নগরে ফিরে যাচ্ছেন।

আরএইচ

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin