গাজামুখী নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

গাজামুখী নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

গাজামুখী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা’তে হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩ অক্টোবর) বাদজুমা, রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিশ্বমোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রই মিত্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন যতদিন না স্বাধীন হচ্ছে, ততদিন চলবে লড়াই। এসময়, আটক মানবাধিকার কর্মীদের সবাইকে শিগগিরই মুক্তির দাবি জানান তিনি।

দলটির মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন বলেন, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকার কারণেই এ অবস্থা। ওআইসি যদি কিছুই না করতে পারে, তাহলে ইসলামী জোটটি ভেঙে দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, প্যালেস্টাইন অভিমুখে যাওয়া সুমুদ ফ্লোটিলার নিরাপত্তায় অন্তর্বতী সরকার কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি সংগঠনও। পাশাপাশি বহরের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ জানান তারা।

/এএস

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin