গাজামুখী ত্রাণ বহরের সমালোচনায় ইতালির প্রধানমন্ত্রী

গাজামুখী ত্রাণ বহরের সমালোচনায় ইতালির প্রধানমন্ত্রী

গাজার উপকূলে ইসরায়েলি সেনাদের আটকানো একটি ত্রাণ নৌবহরের সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক সভায় তিনি বলেন, মানবাধিকার কর্মীদের এই অভিযান এবং তাদের সমর্থনে ইতালিতে ঘোষিত ধর্মঘট ফিলিস্তিনিদের কোনও উপকারে আসবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ত্রাণ নিয়ে গাজার দিকে রওয়ানা হওয়া নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ওপর হামলা চালিয়ে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের আটক করেছে ইসরাইল। এসব কর্মীদের মধ্যে প্রায় ৪০ জন ইতালিয়ান ছিলেন।

বুধবার রাতে নৌবহর আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এছাড়া ইতালির শ্রমিক ইউনিয়নগুলো শুক্রবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়।  

কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের ফাঁকে মেলোনি ব্যঙ্গ করে বলেন, পরিকল্পিত এই ধর্মঘট আসলে ইউনিয়ন নেতাদের জন্য সপ্তাহান্তের আরামদায়ক ছুটি কাটানোর অজুহাত।

তিনি বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তত আমি আশা করেছিলাম যে তারা শুক্রবারে সাধারণ ধর্মঘট ডাকবে না। কারণ লম্বা ছুটি আর বিপ্লব একসঙ্গে যায় না।’

মেলোনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখনও মনে করি এসব কিছু ফিলিস্তিনিদের কোনও উপকারে আসবে না।’

শুক্রবারের ধর্মঘট ও শনিবারের জন্য ঘোষিত ফিলিস্তিনপন্থি বিক্ষোভের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও বলেন, এটি ইতালির জনগণের জন্য অনেক অসুবিধা বয়ে আনবে

ইতালির শ্রমিক ইউনিয়নগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধ করতে ও গাজায় অবাধভাবে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করছে না।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin