গাজায় ২০ হাজার সেনা মোতায়েনে আগ্রহী ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট সুবিয়ান্তো

গাজায় ২০ হাজার সেনা মোতায়েনে আগ্রহী ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট সুবিয়ান্তো

গাজায় শান্তি নিশ্চিতে ২০ হাজার সেনা মোতায়েনে আগ্রহী ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, স্বাধীন ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে এই প্রস্তাব দেন।

সুবিয়ান্তো বলেন, পৃথিবী আজ সংঘাত, অবিচার এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রতিদিন আমরা দুর্ভোগ, গণহত্যা, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী হচ্ছি। নিরাপত্তা পরিষদ যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে গাজা কিংবা অন্য যেকোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আমরা ২০ হাজার বা তারও বেশি সেনা মোতায়েন করতে প্রস্তুত।

তিনি আরও জানান, ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ইন্দোনেশিয়া ২,৭১৫ জন সেনা পাঠায়, যা বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে আমাদের ষষ্ঠ স্থানে নিয়ে এসেছে। এ সময়, প্রয়োজনে ইউক্রেন, সুদান বা লিবিয়াসহ অন্য যেকোনো জায়গায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া ইচ্ছুক বলেও জানান তিনি।

উল্লেখ্য, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত জাতিসংঘের ১৫৭টি সদস্য দেশ স্বীকৃতি দিয়েছে। যা সদস্য দেশগুলোর ৮১ শতাংশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাজ্য, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যদেশের মধ্যে একমাত্র বাকি থাকলো যুক্তরাষ্ট্র।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin