গাজায় হামাস-দুগমুশ গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৭

গাজায় হামাস-দুগমুশ গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৭

যুদ্ধবিধ্বস্ত গাজায় গোষ্ঠীগত সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন। ইসরায়েলের সামরিক অভিযান থামার পর এটিই গাজায় সবচেয়ে বড় সহিংস সংঘাত।

শনিবার (১১ অক্টোবর) উপত্যকার গাজা সিটিতে হামাস যোদ্ধাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় দুগমুশ গোত্রের সদস্যরা। এরপর থেকেই থেমে থেমে চলতে থাকে এই সংঘাত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এ তথ্য। যদিও এখন পর্যন্ত সংঘর্ষের কারণ জানা যায়নি।

গণমাধ্যমগুলোর দাবি, দুগমুশ সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে আটক করতে স্থানীয় এক ভবনে তাদের ঘিরে ফেলে হামাস যোদ্ধারা। এ সময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন হামাস সদস্য বাকি ১৯ জন দুগমুশ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি দুগমুশ গোত্র। যাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin