গাজায় তীব্র ইসরায়েলি হামলা, দুই জিম্মির সঙ্গে যোগাযোগ হারানোর দাবি হামাসের

গাজায় তীব্র ইসরায়েলি হামলা, দুই জিম্মির সঙ্গে যোগাযোগ হারানোর দাবি হামাসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা শান্তি পরিকল্পনা প্রস্তাব চূড়ান্ত করার আশা করছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে গাজা চুক্তি নিয়ে আশাবাদের কথা জানান ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলি ট্যাংকগুলো গাজা শহরের আরও গভীরে প্রবেশ করেছে। হামাসের সামরিক শাখা জানিয়েছে. তারা সেখানে আটকে থাকা দুই জিম্মির সঙ্গে যোগাযোগ হারিয়েছে।

সেনা প্রত্যাহার করে গাজা শহরে ২৪ ঘণ্টার জন্য বিমান হামলা স্থগিত রাখতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস, যাতে তারা জিম্মিদের উদ্ধার করতে পারে।

এই দুই জিম্মির ভাগ্য সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বৈঠকের ওপর ছায়া ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি গাজা শান্তি প্রস্তাবের বিষয়ে ইসরায়েলি ও আরব নেতাদের খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছেন এবং সকলেই একটি চুক্তি করতে চায়।

তবে হামাস জানিয়েছে, তারা এখনও ট্রাম্প বা মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনও প্রস্তাব পাননি।

Comments

0 total

Be the first to comment.

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল? BanglaTribune | মধ্যপ্রাচ্য

যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দাফন করছে ইসরায়েল?

ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে এখন বসবাস করছেন প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি। দীর্ঘদিন ধরে এ ভূখণ্ডকে ভবিষ্...

Sep 22, 2025

More from this User

View all posts by admin