গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের ‘গ্রামীণ জুয়েলার্স’-এর মালিক। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুলাল পাল। রাত পৌনে ১০টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুটের চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়। দুলাল পালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সোনা ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin