গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবক আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন- রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ এলাকার সোলাইমান বেপারীর ছেলে হায়দার ইসলাম (৫০)। এ ঘটনায় আলামিন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ১০-১২ জনের একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে ডাকাত সন্দেহে দুইজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হায়দার ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে হায়দার ইসলাম মারা যায়। এ ঘটনায় একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin