গাজীপুরে ডাম্পট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাজীপুরে ডাম্পট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে ডাম্পট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলিপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)

অন্যদিকে আহতরা হলেন, তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত তামিমকে গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin