গাজীপুরে দশমীতে নৌকাডুবি: শিশুর লাশ ভেসে উঠল ৫ কিলোমিটার দূরে

গাজীপুরে দশমীতে নৌকাডুবি: শিশুর লাশ ভেসে উঠল ৫ কিলোমিটার দূরে

তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় পাঁচ কিলোমিটার দূরে ভেসে উঠেছে। আজ শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছেন। এর আগে গতকাল শুক্রবার সকালে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় সব প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীর দিন গত বৃহস্পতিবার বিকেলে হিজলতলী এলাকায় বিসর্জনের সময় একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় বেশির ভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ বছরের অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নিখোঁজ হয়। গতকাল সকালে ডুবুরি দল অঙ্কিতার লাশ উদ্ধার করে। সারা দিন তন্ময়কে খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় লোকজন বরিয়াবহ-রসুলপুর ব্রিজের পাশে ঘাটাখালী নদীতে তন্ময়ের লাশ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, তুরাগ নদের স্রোতে শিশুটির লাশ ভেসে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে চলে যায়। যার কারণে শুক্রবার সারা দিন ডুবুরি দল চেষ্টা করেও লাশ খুঁজে পায়নি। আজ সকালে ঘাটাখালী নদীর বরিয়াবহ এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পান। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin