গাজীপুরে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

গাজীপুরে দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় টঙ্গি-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন– নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের অলি উল্লাহ (৪০) এবং আনুমানিক ৩৫ বয়সী অজ্ঞাত এক ব্যক্তি।

আহতরা হলেন– হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছর বয়সী ছেলে তামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin